
অনেককাল (!) আগে, বয়ঃসন্ধিতে একবার পড়েছিলাম। এখন আবার পড়লাম, বহুদিন ইচ্ছে করে দূরে সরিয়ে রাখার পর। পড়ার পর অনেককিছু নতুন ঠেকলো। মাথার মধ্যে অনেককিছু ঘুরছে।
প্রথমে আসি এই বইয়ের সাহিত্যমানের জায়গায়। সাহিত্য আর কাব্য কিন্তু এক জিনিস না। সাহিত্য হচ্ছে সমাজের হিতে আসে যা, কাব্য হিতাহিতের বিচার করে না।
তো, আমাদের যে হিতাহিতের বিবেচনা, তাতে এই বইটিকে কোনোভাবেই সাহিত্য বলা চলে না। কেরাণী পিতা-মাতারা (কেরাণী এখানে পেশা না, স্বভাব। মধ্যবিত্তের ছাপোষা জীবনের স্বভাব।) এরকম বইকে ‘আউট বই' বলে সন্তানের হাতে নাগালের বাইরে রাখতে চান। নাহলে দুরন্ত পড়ুয়া, উদার, বাউণ্ডুলে হয়ে যেতে পারে। তাতে কেরাণী হওয়ার বড্ড অসুবিধা। এমনটা আমাদের জন্য হিতকর নয়, এমনটা তাই সাহিত্য নয়।
কাব্য অবশ্য হিতের ধার ধারে না। কারো কাছে সাহিত্য হবার আবদার ধরে না। অপরাজিত যথার্থ কাব্য। অত্যন্ত ব্যক্তিগত, যেন নিজের সঙ্গে কথা বলার মত। অপু অসামাজিক। সংবেদনশীল, উদার, তবু অসামাজিক। সেটাই তার জোর। সে শুধু কুড়োয়, কিচ্ছু ফেলে না, কিচ্ছু তার কাছে ছোট না। জীবনকে দেখার এই শিশুত্ব সারাজীবন বয়ে নিয়ে গেছে সে। অথচ, কোথায় বড়ও হয়ে গেছে ইতমধ্যে। মাঝখানে একটা দীঘির মত স্থির বিষাদ, পুরোটা বই জুড়ে।
এই বই কি ফিকশন ক্যাটেগরিতে ফেলা যায়? অবশ্যই, আফটারঅল নভেলই তো। কিন্তু নন-ফিকশনও তো বটে! মানুষ তো শেষমেশ নিজের সাথেও সবসময় সৎ না। ডায়েরি লেখার সময়ও সে খেয়াল রাখে নিজের কাছে যেন ছোট না হয়ে যায়। নিজের ইগো, নিজের দয়ার জায়গায় দয়া দেখানোর মোহ, ভালোবাসার জায়গায় ভালোবাসার অহংকার, এগুলো তো মানুষ সহসা স্বীকার করে না। সেগুলোই যদি বলা যায় তো তা ফিকশনের চেয়ে বেশি কিছু হয়ে ওঠে।সাহিত্যমানে এই বইটা [b:L'Étranger 15688 L'Étranger Albert Camus https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1332596551l/15688.SY75.jpg 3324344]-এর থেকে ভালো লেগেছে।
Until you finish it, you'll never notice how well-crafted this novel is. That is how good art or literature should be. It will hide the craftsmanship. The narrative was concise, flowing, and captivating.
Another thing not strictly about this book is, I envy authors who (though being a man) can portray women such a way that it compels you to think that they know women from the depth of their psychology. I know they don't know everything about women. However, they can create a character which may not be like ‘This is how women are' but will be like ‘this is also how a woman can be'. Dazai can do this very well.
Consider, for a moment, living in the feudal age. Your respect and power would've been derived from the amount of land you have. Or, in a capitalist system, it is the money or credibility. Now, consider our time. It is still capitalism. However, a capitalism which is ever-increasingly depending on technologies, most importantly information technology. This is the actual currency for this age. The amount of information you can and have massed and crunched gives you power and wealth according. And, unless you are part of the top-tier of the governments or leading tech industries, you are the mine or the factory of data. All our virtual assistants, IoT devices, smart devices, websites we visit, digital services we buy are sending our data without our consent to the vendors, and often to the government.
Do you find this unethical? Well... if you do, then meet Edward Snowden (you may probably already have), a martyr of the information age.
Yes, he is alive. He's a martyr in the sense that for his ethical action, a cruel punishment awaits in his country, and the country has tried to disenfranchise and defame in every possible way. To a patriot to the marrow of his bone, a person who found his allegiance to the people of his country opposed to the ever-eavesdropping government, this exile is maybe more than being murdered in many ways.
Permanent Record is Snowden's autobiography. However, more than an autobiography, this book is about the things that define him. In his own word:The reason you're reading this book is that I did a dangerous thing for a man in my position: I decided to tell the truth. I collected internal IC documents that gave evidence of the US government's lawbreaking and turned them over to journalists, who vetted and published them to a scandalized world. This book is about what led up to that decision, the moral and ethical principles that informed it, and how they came to be—which means that it's also about my life.
His prose is mature, concise, to the point yet emotional. So much so that, apart from the content, it has a very high level of literary value. The clarity of his thought, the amount of conviction he holds, I think, is the most important aspect of this book. He can actually make you see things from his position, feel what he felt, his moment of truth, his anxieties and fears, his courage and sacrifice - willing yet shaking his very core.
Content-wise, this book is invaluable. It allows readers a peek into the large mechanism, through which big brother is watching you. Apart from the technicalities, you may find Snowden's views on personal freedom, privacy, democracy, authority and human rights very accurate and logical.
This, I think, is one of the most important books I've read this year. For, one cannot expect to grasp even the most sketchy outline of our socio-economic reality if one is not familiar with the now-prevailing currency, namely data.
Computer is good at doing things fast, really fast. So, when it errs, it errs like the flash, resulting a gigantic accumulation of errors. It shouldn't be surprising that big data (a match made between statistics and computer science) with its inbuilt measures of inaccuracies paired with shortcomings in creating mathematical model that sufficiently mirror the reality will create tools of horrible injustice.
However, it is not always easy to notice. Technical difficulties and self-fulfilling feedback loop can deceive us quickly.
However, the writer herself have has been deep in this systems and saw these things closely. With her deep knowledge and a very conscientious mind, she is well equipped to discuss the matter in great depth and honesty.
This is a book about a book. Not any random book, but the ‘1984' by George Orwell. Both of them are phenomenally famous, ambiguous, and misinterpreted.
If one loses sight of Orwell's politics (he was a Democratic Socialist), his background, struggles, and disillusionment (‘Homage to Catalonia' is what one needs), it is natural to think that it was a pro-capitalist book to undermine socialism.
This book deals with this misconception and many others. A chronicle that starts from conceiving the book to finishing it, and then, the ever-transforming socio-cultural effect it had on his time, and times after that. To make his point, Minsky did his homework well.
মেসোপটেমিয়ার জলাভূমিতে থাকে মার্শ আরবেরা। তাদের মহিষ, ঘাসজাতীয় উদ্ভিদের বিশদ ব্যবহার ইত্যাদি নিয়ে তারা থাকত বিভিন্ন শেখের প্রজা হিসেবে। থাকত বলছি কেননা থেসিগার সাহেব যে সময়টা ধরে রেখেছেন এই বইয়ে তা বহুদিন হলো গত। তো তাদের জীবনে আসলে বেশ সাদামাটাই ছিল। অথচ, প্রচণ্ড অতিথিপরায়ণ তারা। প্রতিশোধপরায়ণও। অর্থাৎ কিনা, আদিমতার রেশ তখনো কাটেনি। থেসিগার সেখানে মনের আনন্দে ঘুরে বেরিয়েছেন। যেখানেই গিয়েছেন, সমাদৃত হয়েছেন। খানিকটা ডাক্তারির (হাতুড়ে) জোরে, মূলত সবার সাথে মিশে থাকার গুণে। সেইসব কথাই খুব সাদামাটা, বলতে গেলে নির্মোহভাবে বলে ফেলেছেন। কোনো রাখঢাক নেই, কোনো এজেন্ডা নেই, যা দেখেছেন তাই বলেছেন।
দর্শনের মূলে বোধ করি মানুষের আত্মদর্শনের চেষ্টা। তার অস্তিত্ব এবং অস্তিত্বের অর্থ, এই নিয়ে দর্শনের মতের শেষ নেই।
ঝামেলাটা শুরু হলো এই আধুনিক সময়ে (অর্থাৎ, ইউরোপের আধুনিক সময়ে) এসে। বিজ্ঞান যতই মানুষ ও প্রকৃতির সত্যের কাছাকাছি আসতে থাকলো, দর্শন ততই অধিবিদ্যাকে (metaphysics) অস্বীকার করতে থাকলো। ফলে হলো কি, আধুনিক মানুষ হুঁট করে বুঝতে পারলো, আকবর বাদশা আর হরিপদ কেরানীর মধ্যে বিশেষ পার্থক্য নেই। শুধু নেই, তাই শুধু নয়, ছেঁড়া ছাতা আর রাজছত্র মিলে যে বৈকুণ্ঠের পথে যাওয়ার কথা ছিল, সেই বৈকুণ্ঠও লাপাত্তা। ‘Karma' নামের দজ্জাল রমণীর জুজুও গেলো কেটে। মডার্ন মানুষ তার নিজের অস্তিত্ব নিয়ে কোথাও ঠাঁই পেলো না। মাঝরাতে, পথের মোড়ে, চায়ের টঙে, কিংবা অফিস ডেস্কে, পাঠক, আপনিও যদি আমার মত এই নিরর্থকতার (absurdity) মুখোমুখি হয়ে থাকেন, তাহলে এই কথা বুঝতে আপনার মোটেও সমস্যা হচ্ছে না। যদি না বোঝেন, সেই ভালো। সুখে আছেন।
এক্সিস্টেনশিয়ালিজম এই অ্যাবসার্ডিটি স্বীকার করে। এবং, এক্সিস্টেনশিয়ালিজম একধরণের হিউম্যানিজম (হাইড্যেগার অবশ্যই ঠিক হিউম্যানিস্ট না, সকল সেন্টিয়েন্ট বিয়িং-ই এক্ষেত্রে সমান তার কাছে), মানুষের সাবজেক্টিভিটি ও ব্যক্তিস্বাধীনতাকে এটি স্বীকার করে।
এই বইটা এক্সিস্টেনশিয়াল ফিলোসফির বেশ ভালো একটা পরিচিতি হতে পারে। সুপাঠ্য। এবছর পড়া সবচেয়ে ভালো বইগুলোর একটা।
এই বইটা বেরিয়েছে ২০১৮ এর শেষের দিকে। ২০১৮ এর অন্ততঃ জুলাই পর্যন্ত এত সব তরতাজা তথ্য ও আইডিয়া আছে যে আমি আসলে জানি না কতটা পরিশ্রম করতে হয়েছে একদম শেষ মুহুর্ত পর্যন্ত।
বইটি ইন্ডিয়ার প্রাগৈতিহাসিক সময়কাল থেকে হরপ্পা, এবং সামান্য হরপ্পা পরবর্তী সময়টাকে ধরেছে। এই সময়টা নিয়ে সহজপাচ্য কিছু লেখাই অসম্ভব ছিল দশ বছর আগেও।
লেখা সাবলীল, সুপাঠ্য, মেদহীন।
ভারতবর্ষে জন্মানো মানুষের আত্মপরিচয়ের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা বই।
জেফ্ হকিনসের সাধ ছিল বুদ্ধিমান যন্ত্র বানাবেন। বিহেভেরিয়রিজমের নিরিখে পাওয়া হাল আমলের বুদ্ধিমান যন্ত্র না, সত্যিকারের বুদ্ধিমান যন্ত্র যা তথ্য শুধু ব্যবহার না, বুঝতে সক্ষম। কিন্তু বুদ্ধিমান যন্ত্র বানাতে হলে বুদ্ধি কী তা তো আগে বোঝা দরকার। সেই জন্য তিনি নিউরোসায়েন্সের দ্বারস্থ হয়েছিলেন।ফলাফল: অন ইনটেলিজেন্স।মানুষের বুদ্ধির (এবং ভাষার) বিকাশ সম্পর্কিত জনপ্রিয় ন্যারেটিভটি কগনিটিভ রেভলিউশনের ([a:Yuval Noah Harari 395812 Yuval Noah Harari https://images.gr-assets.com/authors/1546235045p2/395812.jpg]-র কগনিটিভি রেভলিউশন, সোশ্যাল মুভমেন্ট না।) ওপর দাঁড়ানো। পৃথিবীর প্রাণীজগতের সামগ্রিক বিবর্তনের ল্যান্ডস্কেপে এই ন্যারেটিভটি প্রায় মাটি থেকে মানুষ তৈরীর মতই খাপ ছাড়া। সম্প্রতি বুদ্ধিমত্তা ও ভাষার বিকাশের বিবর্তনীয় ব্যাখ্যাগুলো পরিচিতি পাচ্ছে। [b:The Truth about Language: What It Is and Where It Came From 31226016 The Truth about Language What It Is and Where It Came From Michael C. Corballis https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1486848173l/31226016.SY75.jpg 51882729] বইতে [a:Michael C. Corballis 42689 Michael C. Corballis https://s.gr-assets.com/assets/nophoto/user/m_50x66-82093808bca726cb3249a493fbd3bd0f.png] এমনই বিবর্তনীয় যুক্তির অবতারণা করেছেন। আর, এই বইতে পেলাম মানুষের মস্তিষ্ক ও বুদ্ধিমত্তার এমন একটি ব্যাখ্যা যা বিবর্তনবাদের সাথে সাংঘর্ষিক না।বইটি সুপাঠ্য। নিঃসন্দেহে থট প্রোভোকিং। যা যা চিন্তা এবং সংগ্রহ করে কোহেরেন্ট ন্যারেটিভের রূপ দিয়েছেন, তার অধিকাংশই একাডেমিয়ায় ছড়ানো-ছিটানো আছে। আমাদের মত আমজনতার জন্য তার সবটা সহজলভ্য না। এই দিকটা চিন্তা করলে আসলে প্রচণ্ড দরকারি ছিল বইটি।
রাসেল সাহেবের যে দিকটা আমায় সবচেয়ে বেশি টানে সেটা হচ্ছে শিক্ষক (এডুকেটর, টীচার নয়) হিসেবে তাঁর ভূমিকা। আপামর জনগণের জন্য দর্শন, বিজ্ঞান ইত্যাদি নিয়ে লেখা বড্ড কঠিন। কার্ল সেগানের মত মানুষ সেটা বেশ ভালোভাবে করেছেন। তবু কার্ল সেগানের পদ্ধতি আরো কাব্যিক করে লেখা, মানুষের অনুভূতির কাছে আপীল জানানো। রাসেল মেদহীন লেখা লিখেও আগ্রহ ধরে রেখেছেন সমসাময়িক পাঠকদের।
তা বাদে, বইয়ের কন্টেন্টের অনেককিছুই এখন পুরনো, অনেক ভবিষ্যতবাণী কখনোই হয়ত আর সঠিক হওয়ার সম্ভবনা নেই। তবুও, মূল কথাগুলো এখনো প্রাসঙ্গিকতা হারায়নি বলে মনে হয়নি।
অভিজ্ঞ পাঠক এই বই না পড়লে কিছু মিস করবেন না।